বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও পূর্ণাঙ্গ ধারা হলো কারিগরি শিক্ষা। সাধারণ শিক্ষার পাশাপাশি সমান্তরালভাবে এটি দীর্ঘদিন ধরে দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে এ দেশের জনমানসে এর গ্রহণযোগ্যতা ও গুরুত্ব সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাত্ত্বিক শিক্ষা ও ব্যবহারিক শিক্ষা পরস্পরের পরিপূরক। আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও ব্যবহারিক দক্ষতার সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপই হলো কারিগরি শিক্ষা। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান, বাস্তবভিত্তিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যেই “দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা” এগিয়ে চলেছে।.....
বিস্তারিত

